২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচারের গন্তব্য দেশগুলোকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে: পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন বুধবার বলেছেন, যে দেশগুলোতে মানুষ পাচার হয়ে যায় তাদেরও পাচার রোধে নৈতিক দায়িত্ব পালন করতে হবে। পাচারকারী ও তাদের সাহায্যকারীদের শাস্তির আওতায় আনতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 08:51 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

তিনি বলেন, দেশের সামাজিক নিরাপত্তার বিষয়টিকে আরও শক্তিশালী করতে হবে যাতে করে কেউই সহজে পাচারকারীদের খপ্পরে না পড়তে পারে।

নগরীতে বুধবার সার্ক অটোনোমাস ওমেন এ্যাডভোকেসি গ্রুপ’র (এসএডব্লিউএজি) আয়োজনে ‘পাচার মুক্ত বিশ্ব: আমাদের অধিকার’ শীর্ষক এক সেমিনারে এই বক্তব্যদানকালে এ কথা বলেন।

সেমিনারে এসএডব্লিউএজি’র বাংলাদেশ প্রতিনিধি রেহেনা সিদ্দিকি, এ্যাডভোকেট সালমা আলী এবং মনিরা আহসান সেমিনারে বক্তব্য রাখেন।

পররাষ্ট্র সচিব মানব পাচার, বিশেষ করে নারী ও শিশু পাচারের দীর্ঘমেয়াদী সমাধানের কথা বলেন। তিনি পাচারের মূল কারণ হিসেবে দারিদ্রকে মূল কারণ হিসেবে চিহ্নিত করেন।