২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৫

মেহেরপুর জেনারেল হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত হয়ে বুধবার ২ শিশুর মৃত্যু ঘটেছে। এছাড়া নিউমোনিয়া আক্রান্ত আরও ২৫ শিশু চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 09:47 AM

Updated : 26 Apr 2022, 05:42 PM

বুধবার জেনারেল হাসপাতালে মল্লিক পাড়ার জাহিদ হোসেনের পুত্র খোকন ও গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি-ভরাট গ্রামের সেন্টু মিয়ার পুত্র বিজয় নিউমোনিয়া আত্রান্ত হয়ে মারা যায়। জেলার অনেক শিশু এখন নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে বলে জানা গেছে।

আক্রান্ত শিশুর অভিভাবকরা বলেন, তাদের শিশুরা প্রায়ই সর্দি কাশি এবং মাথাব্যাথার মতো রোগে ভুগছে। এ ব্যাপারে মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক মো আলাউদ্দিন বলেন, বৈরী আবহাওয়ার কারনেই শিশুরা এসব রোগে আক্রান্ত হচ্ছে।