২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলফ্রিডে ইয়েলিনেকের দ্য পিয়ানো টিচার বাংলায় প্রকাশ করেছে অঙ্কুর

সাহিত্যে নোবেল বিজয়ী অস্ট্রিয়ান লেখিকা এলফ্রিডে ইয়েলিনেকের বহুল আলোচিত উপন্যাস ‘দ্য পিয়ানো টিচার’র বাংলা অনুবাদ প্রকাশ করেছে অঙ্কুর প্রকাশনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

দেশে কোনও নোবেল বিজয়ীর পুস্তকের গ্রন্থস্বত্ব গ্রহণ করে বাংলায় প্রকাশ এই প্রথম। ২০০৪ সালের অক্টোবরে ইয়েলিনেক সাহিত্যে নোবেল পাওয়ার পরপরই ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অঙ্কুর প্রকাশনী এ উপন্যাসের বাংলা অনুবাদ প্রকাশের স্বত্ব লাভ করে।

‘দ্য পিয়ানো টিচার’ ইয়েলিনেকের শ্রেষ্ঠ রচনা। অস্ট্রিয়ার এই নারীবাদী লেখক এক অভিনব রীতিতে গড়ে তুলেন এরিকা কোহুট নামের এক নারীর জগত। ভয় আর অনুশাসন দ্বারা এরিকার প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রিত হয়। পারিবারিক, সামাজিক শাসন ও ভয়ে বিপর্যস্ত এরিকা, তার মা এবং পিয়ানো শিখতে আসা ক্লেমারকে নিয়ে এ উপন্যাস। ‘দ্য পিয়ানো টিচার’ যৌনতা ও গতানুগতিক নারীবাদের মাত্রা ছাড়িয়ে পাঠককে অন্যতর এক বোধের জগতে নিয়ে যায়।

বাংলাদেশের পাঠকদের জন্য উপন্যাসটির বাংলা অনুবাদ করেছেন জার্মান প্রবাসী সাংবাদিক ও লেখক নাজমুন নেসা পিয়ারি।