২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বজ্রপাতে ১ কিশোরের মর্মান্তিক মৃত্যু

জেলার চকোরিয়ার খুটাখালীতে মঙ্গলবার সকাল ১০টার দিকে বজ্রপাতে মোহাম্মদ আলী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 09:55 AM

Updated : 26 Apr 2022, 05:42 PM

এলাকাবাসী জানায়, চকোরিয়া উপজেলার খুটাখালীর পশ্চিম নয়াপাড়া এলাকার মৃত মমতাজ মিঞার পুত্র মোহাম্মদ আলী স্থানীয় খুটাখালী তমিজিয়া ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।

মঙ্গলবার সকাল ১০টায় সে বাড়ীর পাশ্ববর্তী ফুলছড়ী ছড়ায় মাছ ধরতে গেলে হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির কারণে বাড়ী ফেরার পথে বজ্রপাতে সে মারাত্মক আহত হয়।

স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে নিয়ে আসার পর সেখানে তার মৃত্যু হয়।