২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ মে রাজশাহীতে ২৪ ঘন্টা পরিবহন ধর্মঘট

তিন দফা দাবিতে রাজশাহী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত রাজশাহীতে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 09:36 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

চাঁদাবাজি , নসিমন ও ভটভটি বন্ধ এবং গত ১৮ মে রাজশাহীতে এক ট্রাক চালকের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এই ধর্মঘট আহ্বান করা হয়। ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার বিকালে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে ট্রাক শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করে।

অন্যদিকে ট্রাক শ্রমিক ইউনিয়নের তিন দফা দাবির প্রতি রাজশাহীর পরিবহন সেক্টরের সাতটি ইউনিট পূর্ণ সমর্থন জানিয়েছে। তবে রাত ৮ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহীর জেলা প্রশাসকের সাথে পরিবহন শ্রমিক নেতাদের বৈঠক চলছিল।