২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ছাত্রী ধর্ষণ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে ৩০ মে রাজশাহীতে সকাল সন্ধ্যা হরতাল

স্কুল ছাত্রী ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৩০ এপ্রিল রাজশাহীতে হরতাল আহবান করা হয়েছে। বিভিন্ন সংগঠন মঙ্গলবার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে ব্যাপক কর্মসূচি পালন করে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 09:29 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

আত্ম ও সামাজিক উন্নয়ন সংস্থা (আসাউস) মঙ্গলবার বিকেলে নগরীর ভূবন মোহন পার্কে মিলি,জলি, নুরবানু ও পরশ হত্যার প্রতিবাদে নাগরিক সমাবেশের আয়োজন করে। ভাষা সৈনিক আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশ থেকে মিলিসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচারের দাবীতে আগামী ৩০ মে সোমবার রাজশাহী মহানগরীতে সকাল সন্ধ্যা হরতাল এবং ২৫ মে নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট আহবান করা হয়।

অন্যদিকে, অনুশীলন সাংস্কৃতিক আন্দোলন-বাংলাদেশ মিলি হত্যার বিচার দাবীতে ৪ জুন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসুচি ঘোষণা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় মহানগরীতে এক বিক্ষোভ সমাবেশ থেকে তারা এ কর্মসূচি ঘোষণা করেছে।