২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডন্সিস মুক্তকরণ কর্মসূচি গ্রহণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে জন্ডিসমুক্ত করতে কর্তৃপক্ষ মঙ্গলবার ফেরিওয়ালা ও অস্থায়ী দোকানপাট উচ্ছেদ কর্মসূচি শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 09:10 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

বিশ্ববিদ্যালয়ের বেশকিছু ছাত্র-ছাত্রী জন্ডিসে আক্রান্ত হওয়ায় কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাধ্যক্ষ অধ্যাপক এএফএম ইউসুফ হায়দার বিডিনিউজকে বলেন, ২২ মে প্রভোস্ট কমিটির বৈঠকে অবৈধ দোকানপাট ও ফেরিওয়ালাদের উচ্ছেদের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, আমরা বিশুদ্ধ পানি ও খাদ্য সরবরাহ নিশ্চিত করে জন্ডিস ও ভাইরাসজনিত অন্যান্য রোগ প্রতিরোধে এমন পদক্ষেপ নিয়েছি।

গত বছরও জন্ডিস ও ভাইরাসজনিত রোগ প্রতিরোধে কর্তৃপক্ষ এ ধরনের পদক্ষেপ নিয়েছিল।

অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ঢাবি’র তিনটি হলে কমপক্ষে সাড়ে তিন শ’ ছাত্র জন্ডিস ও ভাইরাসজনিত অন্যান্য রোগে আক্রান্ত হয়ে পড়ে।