২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল উদ্ধার

জেলার সদর উপজেলার শুয়াগাজীর চৌয়ারা বাজারের একটি ক্ষেত থেকে সোমবার গভীর রাতে গোয়েন্দা পুলিশ বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 02:10 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে শুয়াগাজীর বাজারের পেছনে একটি ক্ষেতের ঝোপ-ঝাপড়ার ভেতর থেকে তারা এক হাজার ভারতীয় ফেনিসিডিল উদ্ধার করে।

এ বিষয়ে বিভাগীয় মামলা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।