২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে হীরা ধানের বাম্পার ফলন

হাইব্রীড হীরা ধান বদলে দিয়েছে কুড়িগ্রাম জেলার কৃষকদের ভাগ্য। হীরা ধানের বাম্পর ফলন হয়েছে এবার। একর প্রতি উৎপাদিত হয়েছে ১০০ মণ ধান। আনন্দমুখর পরিবেশে ধান কাটার উৎসবে মেতে উঠেছে কৃষকরা। উচ্চ ফলনশীল হীরা ধান খাদ্য সংকট মোকাবেলায় যে আশার আলো জাগিযেছে, তা কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে সম্প্রতি কুড়িগ্রাম পৌরসভার ফকিরপাড়ায় কৃষকদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 11:30 AM

Updated : 26 Apr 2022, 05:41 PM

ফকির পাড়ার কৃষক আব্দুল করিম দুই একর হীরা ধান চাষ করেন। এর মধ্যে ৫০ শতক জমিতে ছিলো প্রদর্শনী প্লট। এই প্রদর্শনী প্লটের ধান কাটা উপলক্ষে আয়োজিত মাঠ দিবস ও কৃষক সমাবেশে বক্তব্য রাখেন এসআইডির সিনিয়র কনসালট্যান্ট ডঃ নাজমুল হুদা, জাফর আহমেদ , মোশরফ হোসেন , কুড়িগ্রাম কৃষি বিভাগের কৃষিবিদ আব্দুল বারী। সবার উপস্থিতে চাষী আব্দুল করিমের এক শতক জমির ধান কেটে মারাই করে দেখা যায় উপাদিত হয়েছে এক মণ ধান। এ হিসাবে প্রতি একরে উপাদন দাঁড়ায় একশ মন।

বাংলাদেশের আবহাওয়া উপযোগী বিশেষ করে বোরো মৌসুমে আবাদের জন্য চীন থেকে আমদানিকৃত হাইব্রীড ধান ৯৯-৫(হীরা)’র বীজ কুড়িগ্রামে বাজারজাত করে সুরমা বীজ ভান্ডার। চলতি বোরো মৌসুমে জেলায় সাড়ে চার টন হীরা ধানের বীজ বিক্রি হয়। চাষ করা হয় প্রায় দেড় হাজার একর জমি। সুরমা বীজ ভান্ডারের পক্ষ খেকে জেলার

উলিপুর ,রাজারহাট ,নাগেশ্বরী, ফুলবাড়ী ও কুড়িগ্রাম সদরেও ১০টি প্রদর্শনী প্লট করা হয়। প্রতি প্লটে ৫০ শতক জমিতে হীরা ধান চাষ করা হয়। প্রদর্শনী প্লটে কৃষকদের বীজ , সার ও কারিগরি সহায়তা দেয়া হয়। এছাড়াও সুরমা বীজ ভান্ডার ধান লাগানো থেকে ধান কাটা পর্যন্ত মনিটরিং করে।

হীরা ধান চাষী শাহজাহান মাষ্টার ,হাফিজার রহমান, অতুল মোহন্ত , আব্দুল হক , রব্বানী, আল মামুনসহ অনেক কৃষক দাবি করেছে , হীরা ধান চাষ করে তাদের ভাগ্য বদলেছে। প্রচলিত অন্যান্য জাতের ধান আবাদ করে যেখানে একত্রে ৪০ মণের বেশি পাওয়া যায় না , সেখানে হীরা ধান উৎপাদিত হয় দ্বিগুনেরও বেশি।

এ ব্যাপারে কুাড়গ্রাম কৃষি বিভাগের উপ পরিচালক মহিউদ্দিন আহমেদ বলেন, চলতি বোরো মৌসুমে জেলায় ৭২ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়। এর মধ্যে১০ ভাগের বেশি হাইব্রীড জাতের-হীরা, সোনার বাংলা, জাগরণ ও আফতাব ধান। এবার বাম্পার ফলন হওয়ায় নির্ধারিত লক্ষ্যমাত্রা দুই লাখ ৩৬ হাজার ৫৬ মেট্রিক টন ধরা হলেও তা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা করেন।

হীরা ধানের মূল বৈশিষ্ট্য হলো , চাষে বীজ কম লাগে। বিঘা প্রতি লাগে মাত্র দেড় কেজি। এর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। পোকামাকড়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব কম। ধান গাছ ৪০ইঞ্চি লম্বা হয় কিন্তু পাতা হয় আকারে বড়। ফলে খড় বেশি হওয়ায়

গো-খাদ্যেরও চাহিদা পুরণ হয়। হীরা ধান গাছ হেলে পড়ে না, ধান ঝরে পরে না এবং শীষে চিটা হয় না।

এ জাতের ধানের জীবনকাল মাত্র ১৪৫দিন থেকে ১৫০দিন। অর্থাৎ বেশি ফলন হয় এবং চাষে সময়ও কম লাগে। তাছাড়া এ ধানে চিটা না হওয়ায় এবং রং সোনালী হওয়ায় ক্রেতার দৃষ্টি কাড়ে। এ কারণে বাজার মূল্যও তুলনামুলক কম থাকে।

হীরা ধান মোটা ও মাঝারী সাইজের। এর ভাত ঝরঝরে ও সুস্বাদু।

অক্টোবর খেকে জানুয়ারী মাস হীরা ধানের বীজ বপনের সময়। ২৫-৩০ দিনের মধ্যে বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপন করতে হয়।

কুড়িগ্রাম কৃষি বিভাগ বলছে, হীরা ধান ব্যাপক হারে চাষ হলে দূর হবে কৃষকের অভাব। দূর করা সম্ভব হবে কুড়িগ্রামের মঙ্গা।