৫ বছরের মধ্যে বাংলাদেশ দিয়ে মায়ানমার-ভারত গ্যাস পাইপলাইন চালু
ভারত সরকার সোমবার বলেছে, মায়ানমার থেকে ভারত পর্যন্ত গ্যাস পাইপলাইনটি আগামী পাঁচ বছরের মধ্যে চালু হবে।
ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস সচিব এস সি ত্রিপাঠী বলেন, সরকারের কাছ থেকে অনুমতি পেতে এক বছর সময় লাগবে এবং আরও এক বছর লাগবে অর্থের সংস্থান হতে। এছাড়া পাইপলাইন নির্মাণের জন্য সময় লাগবে তিন বছর।
এর আগে এ বছর ভারত, বাংলাদেশ ও মায়ানমার ২৯০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন প্রকল্পের ওপর একটি চুক্তিতে উপনীত হয়। প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে দুই বিলিয়ন ডলার।
