২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে সাংবাদিকের কাছে চাঁদার দাবিতে চিঠি, প্রাণনাশের হুমকি

শরীয়তপুরে ভোরের কাগজ প্রতিনিধি ও মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদারের কাছে চল্লিশ হাজার টাকা চাঁদার দাবিতে চিঠি পাঠানো হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 06:41 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

জানা যায়, সোমবার প্রত্যূষে আবদুস সালাম তালুকদারের স্ত্রী ঘুম থেকে উঠে ঘরের বাইরে গিয়ে দরজার সাথে একটি হলুদ খামে চিঠি ঝুলানো দেখতে পান। বিষয়টি তিনি সাথে সাথে তার স্বামীকে জানান।

চিঠিটি একটি প্যাডের পৃষ্ঠায় পাঠানো হয়েছে। এতে ইংরেজী ও বাংলায় লেখা রয়েছে ‘ওয়ার্ল্ড টারজান মিশন’ (ডব্লিউটিএম) এবং তারিখ ২২ মে উল্লেখ রয়েছে। চিঠিতে ২৫মে বিকেল পাঁচটার মধ্যে জেলা শিল্পকলা একাডেমীর উত্তর-পশ্চিম দিকে টাকা নিয়ে অবস্থান করতে বলা হয়েছে। এ বিষয়টি কাউকে জানানো হলে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে।

চাঁদা দাবি ও জীবননাশের হুমকির বিষয়টি সদর থানা পুলিশকে জানানো হয়েছে।