চাঁপাইনবাবগঞ্জে ২৩ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন
ভোলাহাট উপজেলার পোলাডাঙ্গা সীমান্তে সোমবার ভোরবাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মুচিয়া ক্যাম্পের জোয়ানরা নয় শিশুসহ বাংলা ভাষাভাষী ২৩ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে।
নওগাঁস্থ ২৮ রাইফেল ব্যাটেলিয়নের অধিনায়ক জানান, সীমান্তের রিভার পিলারের মধ্য দিয়ে মহানন্দা নদী পার করার পর বিডিআর ভারতীয় নাগরিকদের আটক করে। আটককৃতদের মধ্যে নয় শিশু, পাঁচ মহিলা ও নয়জন পুরুষ রয়েছে।
বিডিআর জানায়, তাদের দিল্লীর ১নং পাহাড়ীবাগ তানমুন নগর এলাকা থেকে ধরে এনে বাংলাদেশে পুশইন করা হয়।
ভারতীয় ওই নাগরিকদের ভোলাহাটের পোলাডাঙ্গা সীমান্ত ফাঁড়িতে আটক রাখা হয়েছে।
