বাংলাদেশ জাপানের কাছ থেকে টেক্সটাইল ও আইটি খাতে সরাসরি বিদেশি বিনিয়োগের আহ্বান করেছে
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাপানের কাছে টেক্সটাইল ও আইটি খাতে জাপানের কাছে সরাসরি বিদেশি বিনেয়োগ আহ্বান করেছে।
সফররত জাপানি বিদেশ বিষয়ক সিনিয়র ভাইস মিনিস্টার সুজান তানিগুয়া ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় এ ব্যাপারে আশ্বস্ত করেছেন।
প্রধানমন্ত্রী ঢাকা এবং চট্টগ্রাম ইপিজেডে জাপানি বিনিয়োগের ব্যাপারেও অনুরোধ জানান।
জাতীয় প্রেসক্লাবে শনিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক বিভাগের ইয়োতাকা কিকুতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সফররত জাপানি বিদেশ বিষয়ক ভাইস মিনিস্টার অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে প্রায় আধাঘন্টা আলোচনা করেন।
বৈঠকে জাপানি ভাইস মিনিস্টার বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের ব্যাপারে প্রশংসা করেন।
বেগম জিয়া বাংলাদেশের প্রাথমিক শিক্ষা, নারী শিক্ষা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, কৃষি, দূর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই সম্পর্কে বাংলাদেশের বিভিন্ন প্রচেষ্টা তার কাছে তুলে ধরেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে জাপানের প্রতি বাংলাদেশের সমর্থনের ব্যাপারেও প্রধানমন্ত্রী আলোচনা করে।
তিনি আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কয়েক মাসের মধ্যেই জাপান সফর করবেন।
