২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিএসএফ’র পুশ ইন চেষ্টা ব্যর্থ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে শুক্রবার মধ্যরাতে ১৫ বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিককে পুশ-ইন এর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিডিআর।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 06:52 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

বিডিআর সূত্র জানায়, বিএসএফ রাত সাড়ে ১২টার দিকে ওই ১৫ ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইন করে। এসময় বিডিআর স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মহানন্দা নদীর তীরে গিয়ে তাদের ভারতে ফেরত পাঠায়।

বিডিআর আরও জানায়, তাদের দিল্লির সিনহা নগর থেকে নিয়ে আসা হয়। পুশ-ইন হয়ে আসা ভারতীয় নাগরিকদের মধ্যে দুজন শিশু ও আটজন মহিলা।