চীনের সামরিক প্রতিনিধিদলের ঢাকায় আগমন, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ
চীনা জেনারেল লিয়াং গুয়াং লি’র নেতৃত্বে সেদেশের পিপলস লিবারেশন আর্মির ১১ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল তিন দিনের শুভেচ্ছা সফরে শনিবার ঢাকায় এসে পৌঁছেছে।
চীনের সামরিক প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় প্রধানমন্ত্রী প্রতিনিধি দলের বাংলাদেশ সফর আনন্দদায়ক ও ফলপ্রসু হবে বলে আশাপ্রকাশ করেন।
প্রতিনিধিদল শনিবার বিকেলে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তাবক অর্পণ করেন। ২২ মে তারা নৌ বাহিনী ও বিমান বাহিনীর প্রধানদের সাথে সাক্ষাৎ করবেন।
২৩ মে চীনা প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করবেন।
