২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ঝড় ও বজ্রপাতে নিহত ১, আহত ৩৭

শুক্রবার রাতে গাইবান্ধার ১৭ টি গ্রমের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখি ঝড় ও বজ্রপাতে একজন নিহত এবং গাছ চাপা পড়ে ৩৭ জন আহত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 03:19 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

স্থানীয় সূত্র জানায়, কালবৈশাখিতে পৌর এলাকাসহ সদর উপজেলার সাহাপাড়া, রামচন্দ্রপুর ও সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা, ধোপাডাঙ্গা ইউনিয়নের ১৭টি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। বজ্রপাতে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বামনজল গ্রামের আব্দুল হামিদ(৪০) নামে এক ব্যক্তি নিহত হয়।

ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় শুক্রবার রাত ১২ টা থেকে শনিবার ৯ টা পর্যন্ত শহরে টানা ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।