২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কসবায় ঘরজামাইর পিটুনিতে অন্য ঘরজামাই নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় শুক্রবার এক ঘরজামাই অন্য এক ঘরজামাইকে পিটিয়ে হত্যা করেছে। নিহতের নাম মোহাম্মদ হানিফ মিয়া (৪০)।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2005, 07:53 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

পুলিশ জানায়, শুক্রবার বিকেল ৫টায় শ্বশুড় বাড়ির জমি বন্টণকে কেন্দ্র করে দুই ঘরজামাইয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট জামাই মিন্টু মিয়ার বেধড়ক পিটুনিতে ঘটনাস্থলেই বড় জামাই হানিফ মিয়া প্রাণ হারায়।

এ ব্যাপারে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।