মুন্সিগঞ্জে বজ্রপাতে ১ নিহত, আহত ২
মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার পদ্মার পাড়ে বৃহস্পতিবার রাতে মাছ ধরার সময় বজ্রপাতে এক যুবক নিহত এবং অপর দুজন গুরুতর আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লৌহজংয়ের দক্ষিণ হলদিয়া গ্রামের ওমর আলী ফরাজীর পুত্র গাজী ফরাজী (১৬), পদ্মার চরে হাসাইলে মাছ ধরার সময় বজ্রপাতে নিহত হয়।
আহত স্বপন শেখ ও মনিরকে লৌহজং স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
