পিরোজপুরে স্কুল শিক্ষকের নির্যাতনে স্কুল ছাত্র সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি
পিরোজপুরে এক স্কুল শিক্ষকের নির্মম নির্যাতনের শিকার হয়ে অষ্টম শ্রেণীর ছাত্র রিয়াজকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র রিয়াজ বৃহস্পতিবার দুপুর বারটায় ক্লাসে অসুস্থ বোধ করলে প্রধান শিক্ষকের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি যাওয়ার জন্য রওয়ানা হয়। এসময় জনৈক অভিভাবক স্কুল পালানোর অভিযোগ তুলে রিয়াজকে স্কুল শিক্ষক হালিমের কাছে নিয়ে যায়। শিক্ষক হালিম তাকে প্রচণ্ড বেত্রাঘাত করে এবং তার মাথায় আঘাত করে মেঝেতে ফেলে দেয়। পরে তাকে সংজ্ঞাহীন অবস্থায় পিরোজপুর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
