২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপসা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে জাপানি মন্ত্রী যোগ দেবেন

জাপানের পররাষ্ট্র বিষয়ক সিনিয়র ভাইস মিনিস্টার শুজেন তানিগাওয়া তিন দিনের এক সরকারি সফরে শুক্রবার ঢাকা আসছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 01:28 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

তিনি খুলনায় খান জাহান আলী সেতু (রূপসা সেতু)’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়।

তানিগাওয়া প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

তানিগাওয়ার এ সফর জাপান ও বাংলাদেশের মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে মন্তব্য করা হয়।