২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে হাজার হাজার নলকূপে পানি উঠছে না

ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় জেলার রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁও উপজেলার হাজার হাজার টিউবওয়েলে পানি উত্তোলন বন্ধ হয়ে গেছে। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা টিউবওয়েল চেপেও এক বালতি পানি সংগ্রহ করা যাচ্ছে না বলে এলাকাবাসী অভিযোগ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 10:50 AM

Updated : 26 Apr 2022, 05:40 PM

স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগগুলো জানায়, শুষ্ক মৌসুমে এসব এলাকায় প্রায় প্রতিবছরই অগভীর নলকূপে পানি কম উঠে। গত কয়েক বছরে এ তিনটি উপজেলার বিভিন্ন স্থানে বেশ কিছু কল-কারখানা স্থাপন করা হয়েছে। ফলে ২৪ ঘন্টাই এসব শিল্প কারখানায় পানির প্রয়োজন পড়ে। এছাড়া এসব শিল্প কারখানায় উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্পের সাহায্যে পানি উত্তোলন করলে আশপাশের কয়েক বর্গ কিলোমিটার এলাকা ভূগর্ভস্থ পানি পাওয়া যাবে না।

খোঁজ নিয়ে জানা গেছে, রূপগঞ্জের তারাবো, ভুলতা, গোলাকান্দাইল, মুড়াপাড়া, আড়াইহাজার সদর, ব্রাহ্মনন্দি, দুপ্তারা এবং সোনারগাঁওয়ের সাদিপুর, মদনপুর, কাঁচপুর, মোগড়াপাড়া ও মেঘনা শিল্পাঞ্চলের মানুষ পানির জন্য চরম দুর্ভোগ পোহাচ্ছে। এলাকাবাসী জানিয়েছে, এসব এলাকায় গভীর নলকূপের মাধ্যমে প্রয়োজনীয় পানি সরবরাহ নিশ্চিত করতে না পারলে নারায়ণগঞ্জ শহরের মত ঐসব এলাকায় স্থায়ীভাবে পানির সংকট দেখা দিতে পারে।