২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী পালিত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৪ তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১০৬ তম জন্মবার্ষিকী ১৬ মে যুক্তরাজ্যে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2005, 05:07 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

এক সংবাদবিজ্ঞপ্তিতে জানা যায়, এ উপলক্ষ্যে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোফাজ্জল করিম।

আলোচনা সভার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।