২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাচ্চু হত্যার তদন্ত না হতেই হরতাল ডাকা গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

সংসদে লুৎফুজ্জামান বাবর বলেছেন, খোরশেদ আলম বাচ্চু হত্যাকান্ডের তদন্ত শুরু না হতেই হরতাল ডাকা কোনো মতেই গ্রহণযোগ্য নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 09:11 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

তিনি হরতাল প্রত্যাহার করতে আওয়ামী লীগের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, হরতাল দিয়ে জনগণকে দুর্ভোগে ফেলার রাজনীতি কারও জন্যে সুফল বয়ে আনবে না।

আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম বাচ্চু হত্যার বিষয়ে মঙ্গলবার জাতীয় সংসদে দেওয়া স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লিখিত বিবৃতিতে এ কথা বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওই ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের সনাক্ত করে আইনের হাতে সোপর্দ করতে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে। ওই হত্যার খবর পাওয়ার পর পরই ডিএমপি কমিশনারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের গোয়েন্দা সংস্থা হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্যে সাঁড়াশী অভিযান শুরু করেছে। ঢাকা মহানগরের প্রতিটি পয়েন্টে চালানো হচ্ছে তল্লাশী।