২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ বিদেশ থেকে ১৮ হাজার ৬২৪ দশমিক ৭৯ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নিয়েছে : এম সাইফুর রহমান

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ বর্তমানে বিভিন্ন বৈদেশিক সংস্থা, দেশ ও ব্যাংকের কাছে ১৮ হাজার ৬২৪ দশমিক ৭৯ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

এ ছাড়াও চলতি অর্থবছরে সরকার এসব সংস্থা,দেশ ও ব্যাংকের ২ হাজার ৩৪৪ কোটি টাকা ঋণ ও ৯ শত ৬০ কোটি টাকার সুদ পরিশোধ করেছে।

মঙ্গলবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সদস্য হাফিজউদ্দিন আহমদ ও গোলাম হাবিব দুলালের পৃথক দুটি প্রশ্নের জবাবে এ তিনি তথ্য জানান।

অধ্যাপক শহীদুল ইসলামের অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে মাথাপিছু জাতীয আয়ের পরিমান ২৫ হাজার ৯৪৪ টাকা যা বিগত ১৯৯৫-৯৬ অর্থ বছরে ছিল ২৪ হাজার ৯,৪৪ টাকা।

মোহাম্মদ আলী জিন্নাহর অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০৩-০৪ অর্থ বছরে চট্টগ্রাম বন্দর থেকে ৯ হাজার ৬৪৫ কোটি ২৫ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে।