পূর্বঘোষণা ছাড়াই ফুকেট এয়ারের চট্টগ্রাম অফিসে তালা, আড়াইশ’ যাত্রী বিপাকে
কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই থাইল্যান্ডের ফুকেট এয়ারের চট্টগ্রাম অফিস গত দুদিন ধরে বন্ধ রয়েছে। ফলে চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী প্রায় আড়াইশ’ যাত্রী পড়েছে চরম বিপাকে।
ফুকেট এয়ারের চট্টগ্রাম অফিস বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এয়ারলাইন্সটির স্থানীয় কর্মকর্তা-কর্মচারিরাও দিয়েছে গা ঢাকা। সোমবার ও মঙ্গলবার আগ্রাবাদের অফিসের সামনে যাত্রীদের ভিড় করতে দেখা যায়।
এরআগে ফুকেট এয়ার ঢাকা চট্টগ্রাম দুবাই রুটে মাসে ৩টি ফ্লাইট পরিচালনা করতো। গত বছর থেকে সপ্তাহে তারা তিনটি ফ্লাইট পরিচালনা শুরু করে।
