বুধবার ঢাকা থেকে চায়না ইস্টার্নের ফ্লাইট শুরু
চায়না ইস্টার্ন এয়ারলাইন্স বুধবার থেকে ঢাকা কুনমিং বেইজিং রুটে ফ্লাইট চালু করছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন বিকাল ৩টায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে চায়না ইস্টার্নের প্রথম ফ্লাইটটিকে স্বাগত: জানাবেন।
ঢাকায় চায়না ইস্টার্নের ফ্লাইট শুরু হওয়া উপলক্ষে সন্ধা ৭টায় শেরাটন হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিমান প্রতিমন্ত্রী মীর নাছির এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
