নরসিংদীতে বাসের চাপায় স্কুল ছাত্র নিহত
নরসিংদী-ঢাকা মহাসড়কের চৌয়ালা নামক স্থানে মঙ্গলবার সকাল সাড়ে আটটায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
সূত্র জানায়, শহরেরর চৌয়ালা মহল্লার আব্দুল ছাত্তারের পুত্র, শালিধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র সাব্বির হোসেন (৮) পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে যাওয়ার সময় যাত্রীবাহী মেঘালয় ট্রান্সপোর্টের ওই বাসটি চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
ঘটনার জেরে বিক্ষুব্ধ এলাকাবাসী নরসিংদী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রায় দুঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে নরসিংদী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
