২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়া গৌরাঙ্গে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, লাশের সংখ্যা ৫১

পটুয়াখালির বুড়া গৌরাঙ্গ নদীতে নিমজ্জিত লঞ্চটিকে উদ্ধার করা হয়েছে। সোমবার মধ্যরাতে আরও পাঁচটি লাশ উদ্ধার করা হয়, এই নিয়ে মোট উদ্ধারকৃত লাশের সংখ্যা ৫১ তে দাঁড়াল।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 10:23 AM

Updated : 26 Apr 2022, 05:40 PM

তবে উদ্ধারকর্মীদের ধারণা, এখনাবধি আরও ১০০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার কাজ চালিয়েছে। ধারণা করা হচ্ছে যারা নিখোঁজ তারা বা তাদের লাশ জলস্রোতে ভেসে গিয়ে থাকতে পারে।

এদিকে, ডুবে যাওয়া লঞ্চে প্রচুর পরিমাণে চাল এবং সবজি পাওয়া যাওয়ায় উদ্ধারকারীরা ধারণা করছেন, জাহাজটি অতিরিক্ত মাল বোঝাই ছিল।

উল্লেখ্য, অভ্যন্তরীণ রুটের যাত্রীবাহী লঞ্চ প্রিন্স অব পটুয়াখালী ২০০ জন যাত্রী নিয়ে পটুয়াখালী থেকে সোমবার চরমনতাজ এর উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে চরকাজলা থেকে তিন কিলোমিটার দূরে সকাল ১১ টার দিকে লঞ্চটি নিমজ্জিত হয়।