২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতকাটা মোস্তফা খুন

নগরীর রমনা থানা এলাকায় সোমবার রাতে প্রতিপক্ষের গুলিতে অভিযুক্ত সন্ত্রাসী হাতকাটা মোস্তফা খুন হয়েছে। পুলিশ সন্দেহ করছে, দুষ্কৃতিকারিরা খুব কাছ থেকে মোস্তফা লক্ষ্য করে দুই রাউণ্ড গুলি ছুড়লে ঘটনাস্থলেই সে মারা যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 10:28 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

বিডিনিউজের সাথে আলাপকালে প্রাথমিক তথ্যের ভিত্তিতে ডেপুটি কমিশনার (ডিসি-সাউথ) মাজহারুল ইসলাম জানান, নিহতকে হাতকাটা মোস্তফা হিসেবে চিহ্নিত করা হলেও ঘটনা সম্পর্কে তৎক্ষণিকভাবে বেশি কিছু জানা যায় নি।

তিনি বলেন, রাত ৮ টা ৪৫ মিনিটের দিকে বিদ্যুৎ চলে গেলে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে রমনা থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তাৎক্ষনিক ভাবে তারা কিছু জানাতে পারে নি।

এ ঘটনায় কোনও মামলা হয় নি।