২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে বহিষ্কার ১০৮

এইএসসি পরীক্ষার তৃতীয় দিনে বিভিন্ন বোর্ডের অধীনে সারাদেশে ১০৮ জন শিক্ষার্থী ও ১ জন শিক্ষককে অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 09:48 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

বহিষ্কৃতদের মধ্যে কারিগরী বোর্ডের ৫৬ জন, মাদ্রাসা বোর্ডের ১০ জন, ঢাকা বোর্ডের ১৩ জন, রাজশাহী বোর্ডের ১৫ জন, চট্টগ্রাম ও কুমিল্লা বোর্ডের ৩ জন, বরিশাল বোর্ডের ৭ জন, সিলেট বোর্ডের ১ জন কে বহিষ্কার করা হয়েছে।

গাইবান্ধায় কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে ১ জন শিক্ষককেও বহিষ্কার করা হয়েছে।