২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুই ছিনতাইকারী আহত

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাধ এলাকায় সোমবার সকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর সাথে একদল সংঘবদ্ধ ছিনতাইকরীর বন্দুকযুদ্ধে দুই ছিনতাইকারী আহত হয়েছে। ঘটনাস্থল থেকে দু’টি আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করেছে র‌্যাব ফোরের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 05:20 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

আহতরা হচ্ছে, মোহাম্মদপুর শেখেরটেক এলাকার বাসিন্দা মোসলেমউদ্দিনের পুত্র মোহাম্মদ নাদিম (২৮) এবং ওয়ালিউল্লাহর পুত্র মিজানুর রহমান। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‌্যাব ফোরের কমান্ডার সাবের শরিফ বিডিনিউজকে জানান, আহত দু’জনকে রোববার সন্ধ্যায় মোহাম্মদপুর থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের সাথে নিয়ে র‌্যাব অস্ত্র উদ্ধার ও সন্ত্রসীদের গ্রেফতারের জন্য বুড়িগঙ্গা নদীর তীরবর্তী বেড়িবাধ এলাকায় যায়।

এ সময় ওঁৎ পেতে থাকা অপর সন্ত্রসীরা অতর্কিতে র‌্যাবের ওপর গুলি চালায়। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় সন্ত্রসীদের গুলিতে আহত হয় নাদিম ও মিজান। অন্য সন্ত্রসীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

সাবের শরিফ বলেন, এসময় সন্ত্রসীরা একটি শটগান এবং তিনটি কার্তুজ ফেলে যায়। তিনি আরও জানান, এ দলটি ট্যাক্সি ক্যাব এবং অটোরিক্শা যোগে ছিনতাইয়ের সাথে জড়িত।