২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকুরি জাতীয়করণ ও নির্বাহী ভাতা প্রদানের দাবি জানিয়েছে বাপসা

ইউপি সচিবদের পুরো বেতনভাতা সরকারি তহবিল হতে প্রদান, চাকুরি জাতীয়করণ এবং দ্বিতীয় শ্রেণীর অফিসারের পদমর্যাদাসহ নির্বাহী ভাতা প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতি (বাপসা)।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 04:53 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

সোমবার সকালে জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের এ দাবি জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে সমিতির সভাপতি সেরাজুল ইসলাম বলেন, ইউপি সচিবদের মাস শেষে বেতন প্রাপ্তির নিশ্চয়তা নেই, চাকুরি শেষে পেনশনের ব্যবস্থা নেই, সরকারী অন্যান্য কর্মচারীদের মত প্রভিডেন্ট ফান্ড ও শ্রান্তি বিনোদন ভাতা নেই। যা একজন কর্মচারীর ন্যায্য প্রাপ্য।

তিনি আরও বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া গত ২০০২ সালের ৩ মে ইউপি সচিবদের বেতনভাতা ১০০ ভাগ প্রদান ও চাকুরী জাতীয়করণের প্রতিশ্রুতি ব্যক্ত করলেও তা আদৌ বাস্তবায়িত হয়নি।

এ সম্মেলনে জেলার ৪৫টি ইউনিয়নের সচিবগণ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে তারা একটি র‌্যালি বের করেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়।

ইউপি সচিবরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে এই দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন।