২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাংককে দায়মুক্তির প্রস্তাব করে সংসদে বিল উত্থাপন

আন্তর্জাতিক আর্থিক সংস্থা (দি ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল অর্গানাইজেশন) সংশোধন বিল ২০০৫ স্থায়ী কমিটিতে আলোচনা শেষে সংশোধিত আকারে সংসদে উপস্থাপন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 08:46 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

রোববার অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান বিলটি সংসদে উপস্থাপন করেন।

এতে আওয়ামী লীগের সদস্য ছায়েদুল হক এতে ‘নোট অব ডিসেন্ট’ দেন। সংসদের চলতি অধিবেশনেই বিলটি পাশ করা হতে পারে বলে জানা যায়।

বিলে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতো বিশ্বব্যাংককেও তাদের কর্মকাণ্ডের জন্য দায়মুক্তির প্রস্তাব করা হয়েছে।