কৃষিবিদদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু
নগরীর খামার বাড়িতে রোববার দেশের কৃষিবিদদের জন্যে উন্নয়ন যোগাযোগ প্রশিক্ষণ শুরু হয়েছে।
সকালে ডিজি, ডিএইএস সম্মেলন কক্ষে কর্মসূচীর উদ্বোধন করেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. শহীদুল ইসলাম।
প্রশিক্ষণে সারা দেশের ১০ টি কার্যালয়ের ২৫ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।
এগুলো হচ্ছে- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বীজ প্রত্যয়ন এজেন্সি, তুলা উন্নয়ন বোর্ড, কৃষি বিপনন অধিদপ্তর, পশু সম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর ও প্রশিকা।
