২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র আহত, প্রতিবাদে জনতার সড়ক অবরোধ, ভাংচুর

রাজধানীর আগারগাঁওয়ে রোববার সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্রের আহত হওয়ার প্রতিবাদে উত্তেজিত জনতা সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 03:23 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

আহত স্কুল ছাত্রের নাম নাহিদ হাসান (৮)। সে শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টায় স্কুল থেকে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটিকে ধাওয়া করে আটকে ফেলে। তারা ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয় এবং রাস্তায় ব্যারিকেড দেয়। জনতা কয়েকটি গাড়িও ভাঙচুর করে বলে জানা যায়। ফলে রাজধানীর মিরপুর থেকে গুলিস্তান, মতিঝিল ও অন্যান্য রুটের শত শত গাড়ি প্রায় দুই ঘন্টা আটকে পড়ে। ফলে সৃষ্টি হয় মারাত্মক ট্রাফিক জ্যামের।

খবর পেয়ে কাফরুল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।