২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ থেকে আটক ২ উগ্রপন্থী ৪ দিনের পুলিশ রিমান্ডে

গোপালগঞ্জ থেকে আটক দুই ইসলামী চরমপন্থীকে তাদের কর্মকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যে শনিবার চারদিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 09:24 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

একটি সূত্র জানায়, তাদের অন্য সহযোগীদের ধরতে পুলিশের ছয়টি দল বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানা থেকে শুক্রবার রায়হান ও বেলাল নামে দু জনকে পুলিশ গ্রেফতার করে।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী গোপালগঞ্জ পুলিশ অন্য সহযোগীদের ধরতে সারাদেশে অভিযান শুরু করেছে।

এর আগে মাদারীপুরের টেকেরহাট এলাকায় দুই পুলিশ সদস্যকে অপহরণ করে হত্যা করা হয়। গ্রেফতারকৃত রায়হান সিকদার (২৭) মাদারীপুরের মোস্তফাপুর এলাকার বাসিন্দা। আটক বেলালের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে।

রায়হান রাজধানীর উত্তরার দক্ষিণখানের জামেয়া রশিদিয়া মাদ্রাসার ছাত্র। রায়হান এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পুলিশের সাথে গুলি বিনিময়ে সে আহত হয়।

পুলিশ জানায়, তাদের সাথে গুলি বিনিময়ের সময় পুলিশ একটি বিদেশি রিভলবার, একটি শাটারগান ও আট রাউন্ড গুলিসহ রায়হান ও বেলালকে আটক করে। অপর দু’জন চরমপন্থী পালিয়ে যায়।

আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি জানান, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে ইসলামী চরমপন্থীদের তৎপরতা বেড়ে গেছে।