২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিরক্ষার ব্যাপারে বাংলাদেশ নিরুৎসাহিত হবে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান শনিবার বলেছেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ব্যাপারে নিরুৎসাহিত হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 07:31 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশীদের নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী শনিবার তার কার্যালয়ে বলেন, বিশ্ব শান্তিরক্ষার প্রতিশ্রুতি রক্ষার্তে এটি আমাদের জন্য বাধা হবে না। ইনশাল্লাহ, আমরা এই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠব এবং আমাদের কর্মসূচি সফল করে তুলব।

গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি এলাকায় নিরাপত্তা রক্ষায় নিয়োজিত কনভয়ে বৃহস্পতিবার বিদ্রোহীরা অতর্কিত হামলা চালালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একজন বাংলাদেশী নিহত এবং আরও পাঁচজন আহত হয়।

গত ফেব্রুয়ারিতেও কঙ্গোতে জাতিসংঘ মিশনে নিয়োজিত নয়জন বাংলাদেশী নিহত হয়।