২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে একই রাতে ৫টি গরু চুরি

জেলার সদর উপজেলার কাঁচাসারা গ্রামে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মৃত মাহমুদ মন্ডলের পুত্র নূরুল ইসলাম ও ফজলুল হকের গোয়াল ঘর থেকে ৫টি গরু একটি সংঘবদ্ধ চোরের দল চুরি করে নিয়ে যায়।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 03:15 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

সূত্র জানায়, নূরুল ইসলাম শুক্রবার গভীর রাতে প্রকৃতির ডাকে বাইরে বের হয়ে গোয়াল ঘরের দিকে তাকালে দেখতে পান, গোয়াল ঘরে গরু নেই।

পরে তারা বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও গরু ৫টির সন্ধান পাননি।

সূত্র আরও জানায়, সম্প্রতি নারিকেলী গহের পাড়া গ্রামের মোতালেব হোসেনের ৮টি গরু গোয়াল ঘর থেকে সংঘবদ্ধ চোরেরা চুরি করে নিয়ে গেছে।

এদিকে, গরু চুরি নিয়ে জামালপুরে কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।