খুলনায় এমোনিয়া গ্যাস পাইপ বিষ্ফোরণে নিহত ১
জেলার রূপসা উপজেলার রহিমনগর এলাকায় শনিবার বিকেলে একটি বরফ কলের এমোনিয়া গ্যাস পাইপ বিষ্ফোরিত হলে একজন নিহত এবং বিষাক্ত গ্যাসে ছয়জন অসুস্থ হয়ে পড়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাতটায় তপুরা বরফ কলের গ্যাস পাইপ বিষ্ফোরণ ঘটলে শ্রমিক জালাল (২৫) ঘটনাস্থলেই নিহত হয়।
অসুস্থ ছয় জনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বিষ্ফোরণের কারণ জানা যায়নি।
