২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাক দুর্ঘটনায় নিহত ২

জেলার বগুড়া নগরবাড়ি মহাসড়কে শনিবার  ট্রাক দুর্ঘটনায় দু’জন  নিহত ও পাঁচজন আহত হয়েছে। ব্রিজ ভেঙে ট্রাকটি নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সিরাজগঞ্জ সংবাদদাতা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 10:34 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে একজন ট্রাকটির হেলপার জালালুদ্দিন (২৯) এবং অপরজন তরমুজ ব্যবসায়ী ফজল বেপারি (৩৮)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা থেকে তরমুজ বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়।

পুলিশ লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি মামলা হয়েছে।