২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবমেরিন ক্যাবল প্রকল্পের অর্থায়নে পরিবর্তন

বাংলাদেশ সাবমেরিন প্রকল্পে ইসলামি উন্নয়ন ব্যাংক থেকে ৬০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩৬০ কোটি টাকা) ঋণ পাওয়ার পর প্রকল্পটির অর্থায়নের ক্ষেত্রে পরিবর্তন এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

এর আগে এটি ছিল সম্পূর্ণ সরকারি অর্থায়নের একটি প্রকল্প। কিন্তু শনিবার প্রাক-একনেক বৈঠকে অর্থায়নের ধরনে পরিবর্তন ঘটে।

প্রকল্প পরিচালক প্রকৌশলী মনোয়ার হোসেন জানান, ৬৪০ কোটি টাকার এ প্রকল্পে ৪৮৬ কোটি টাকা আসবে বিদেশি সাহায্য থেকে আর বাকি অর্থের যোগান দেবে সরকার।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত ১৭০ কি.মি. ক্যাবল স্থাপনে ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিডে অংশ নেওয়ার কথা।

টেন্ডার জালিয়াতির কারণে প্রথম দফার বিড অনুষ্ঠান বাতিল হয়ে যায়।

একটি মূল্যায়ন কমিটি আগামী ৮ মে’র পর বিডে অংশগ্রহণকারীদের কাগজপত্র খতিয়ে দেখবে।

টি এণ্ড টি বোর্ড চেয়ারম্যান প্রকৌশলী নুরুল ইসলাম এই কমিটির প্রধান এবং প্রকল্পটির পরিচালক এর সদস্য সচিব।

প্রকল্পের অন্যান্য ক্ষেত্রের জন্যেও টেন্ডার আহবান করা হবে। ক্ষেত্রগুলো হচ্ছে, আন্তর্জাতিক ট্রাঙ্ক এক্সচেঞ্জ (আইটিএক্স) এবং স্বয়ংক্রিয় ট্রাঙ্ক এক্সচেঞ্জ (টিএএক্স)।