২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পুলিশ চরমপন্থী বন্দুকযুদ্ধে প্রবীণ চরমপন্থী নেতা নিহত

কুষ্টিয়ার মিরপুরের গ্রামে শুক্রবার গভীর রাতে দু দল চরমপন্থীর সাথে পুলিশের ত্রিমুখী বন্দুকযুদ্ধে এক প্রবীণ চরমপন্থী নেতা নিহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাত তিনটার দিকে মিরপুর উপজেলার আমলা কৃষি খামারের অদূরে সড়কের পাশে জাসদ গণবাহিনীর ক্যাডারদের সাথে বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্যদের বন্দুক যুদ্ধ শুরু হওয়ার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা পুলিশের ওপর গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে চরমপন্থীরা পিছু হটতে থাকে এবং পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় চরমপন্থী নেতা ইদবর মালের (৫৫) লাশ উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, ইদবর নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিল। তার বিরুদ্ধে ছয়টি হত্যাসহ ১০টি মামলা রয়েছে।