স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
মুন্সিগঞ্জে স্ত্রী হত্যার দায়ে আদালত স্বামী সাকু বেপারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড প্রদান করেছে।
মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনির আহমেদ পাটোয়ারী শনিবার এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১৩ এপ্রিল রাতে নারায়নগঞ্জের সুসিয়ার বন গ্রামের সাকু বেপারী মুন্সিগঞ্জস্থ শ্বশুর বাড়িতে তার স্ত্রী বেবি আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ বাবুল বাদি হয়ে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আদালত সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে শনিবার এই রায় ঘোষণা করেন।
