২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় পারিবারিক কোন্দলে নিহত ১, আহত ১১

উত্তরাধিকার সূত্রে পাওয়া এক শতাংশ জমিকে কেন্দ্র করে জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় শুক্রবার দু‘পক্ষের বিরোধের জের ধরে একজন নিহত এবং অপর ১১ জন আহত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 02:27 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নের ডুমুরগাছা গ্রামে সিরাজুল ইসলামের ছেলে নজরুল ইসলাম দু‘পক্ষের আত্মীয়ের ঝগড়া-বিবাদ থামাতে গিয়ে তাদেরই হাতে জখম হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর নজরুল ইসলাম মারা যান।   

এ ঘটনায় আহত হয়েছে ১১ জন । এদের মধ্যে গুরতর আহত  হায়দার আলী (৪৫) এবং সিরাজুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।