২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় বিডিআর-জনতা সংঘর্ষের পর এলাকার থমথমে অবস্থা এখনও কাটেনি

জেলার উখিয়া উপজেলার পালংখালীতে বিডিআর এবং জনতার মধ্যে সংঘর্ষের পর ওই এলাকার থমথমে অবস্থা এখনও কাটেনি। গ্রামবাসীরা আতংকের মধ্যে দিন কাটাচ্ছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 01:25 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে সংঘটিত ঘটনার পর বিডিআর ওই এলাকার আট ব্যক্তির বিরুদ্ধে শুক্রবার একটি মামলা দায়ের করে।

অপরদিকে, সংঘর্ষের পর বিডিআরের হারিয়ে যাওয়া রাইফেলের ভাঙ্গা অংশ, ক্যাপ ও ব্যাজ উদ্ধার করা হয়েছে।

এদিকে বিডিআরের মামলা দায়ের করার পর এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। সাধারণ গ্রামবাসীরা গ্রেপ্তার ও বিডিআরের হামলার ভয়ে গ্রাম ছেড়ে পালাচ্ছে।

উখিয়া উপজেলার আইনশৃঙ্খংখলা পরিস্থিতি নিয়ে এক সভায় বিডিআরের হামলার বিষয় নিয়ে আলোচনাকালে বক্তারা বিডিআরের কর্মকান্ডের কঠোরভাবে সমালোচনা করে।

তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিফাত ও উখিয়া থানার ওসি সিরাজউল্লাহ ভুঁইয়া এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান।

বুধবার লাকড়ি সংগ্রহ করতে গিয়ে গ্রামবাসী ও বিডিআরের মাঝে সংঘর্ষ ঘটে।