হবিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ বিভাগের লোকদের মারধর
শহরের পুরান বাজার এলাকায় শুক্রবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি স্বর্ণের দোকানসহ নয়টি পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা বিদ্যুতের লোকদের মারধর করেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ওই দিন ভোর পাঁচটার দিকে একটি বৈদ্যুতিক খুঁটিতে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে একটি সিগারেট কোম্পানির এজেন্সিতে আগুন ধরে যায় এবং পরে লাগোয়া একটি কারখানার গ্যাসলাইনের রাইজারে আগুন ধরে গেলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় দু’ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে নয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুঁড়ে যায়।
এদিকে, শুক্রবার দুপুরে ত্র“টি যুক্ত লাইন মেরামতের জন্য বিদুৎ বিভাগের এক দল কর্মী ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা তাদের মারধর করে তাড়িয়ে দেয়। বিকালে হবিগঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন এ অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুৎ বিভাগকে দায়ী করে এক জরুরি সভায় মিলিত হয়। সভায় ব্যবসায়ীরা অভিযোগ করেন, পূর্বেই ত্র“টিযুক্ত বিদ্যুৎ লাইন মেরামতের দাবি জানালেও সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় এ ক্ষতি হয়েছে। এ ঘটনায় সংগঠনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগে যোগাযোগ করা হলে উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম বলেন, পূর্বে এ ব্যাপারে তাদের কেই অবহিত করেনি। যদি করা হয়ে থাকে তবে তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।
