২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সন্ত্রাসবাদের তালিকায় নেপালের মাওবাদিরা

বিশ্বব্যাপী সন্ত্রাসবাদী কার্যকলাপ সম্পর্কিত মার্কিন বাৎসরিক রিপোর্টে নেপালের মাওবাদী বিদ্রোহীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 04:38 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

মার্কিন কর্তৃপক্ষ বৃহস্পতিবার ‘সন্ত্রাসবাদের ওপর মার্কিন আভ্যন্তরীন রিপোর্ট ২০০৪’ এ বিশ্বের মোট ৪০ টি সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে।

৪০টি সংগঠনের মধ্যে নেপালের চরমপন্থী নেপালের কমিউনিষ্ট পার্টি (মাওবাদী), নেপালের ইউনাইটেড পিপলস ফ্রন্ট এবং ভারতের কমিউনিষ্ট পার্টি (মাওবাদী) এবং মাওবাদী সাইনিং পাথ গেরিলাদের নামঅন্তর্ভূক্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে নেপালের মাওবাদীরা পেরুর গেরিলাদের মডেল অনুসরন করতে চায়। 

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ব্যাংকগুলোতে গচ্ছিত বিদেশী তালিকাভুক্ত সন্ত্রাসীদের সম্পদ আটক করবে এবং যুক্তরাষ্ট্রে তাদের প্রবেশের ব্যাপারে বিধি নিষেধ আরোপ করবে মার্কিন সরকার। মার্কিন নাগরিক এবং অন্যান্য যারা এসব সন্ত্রাসী দলগুলোকে সাহায্য ও সহযোগিতা করবে তাদের জন্য এটা অপরাধী হিসেবে বিবেচনা করা  হবে।