২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর আদায় করতে খুলনা সিটি করপোরেশনের ক্রোক অভিযান

কর আদায় করতে লাল নোটিস, ডিমান্ড নোটিস, সংবাদ পত্রে বিজ্ঞাপন ও মাইকিং-এর পর এবার মালামাল ক্রোকের অভিযানে যাচ্ছে খুলনা সিটি করপোরেশন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে আগামী ২ মে থেকে শহরে এ অভিযান পরিচালিত হবে।

জানা গেছে, বর্তমানে খুলনা শহরে ১৫ লাখ লোক বসবাস করছে। এদের মধ্যে ৩৭ হাজার ৬শ’ ৫৮টি হোল্ডিং-এর কর বাবদ ১৬ কোটি ৯৮ লাখ ৭শত ২৬ টাকা ৭১ পয়সা দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে।

সর্বশেষ ১৯৮৮-৮৯ সালে প্রণীত পঞ্চবার্ষিক পরিকল্পনায় নির্ধারিত পৌরকর অনুসারে ওই পরিমাণ কর নগরবাসীর কাছে সিটি করপোরেশন পায়।

খুলনা সিটি করপোরেশনের মেয়র শেখ তৈয়বুর রহমান বিডিনিউজকে বলেন, হোল্ডিং ট্যাক্স বা পৌরকর ছাড়া সিটি করপোরেশনের আয়ের বড় কোনও উৎস নেই। নগরবাসীকে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও তারা কর পরিশোধ করছে না।

তিনি বলেন, করপোরেশনের বর্তমান আর্থিক সংকট মোকাবেলার জন্য বাধ্য হয়ে খেলাপীদের মালামাল ক্রোকের সিদ্ধান্ত নিতে হয়েছে।