কক্সবাজারে সাবমেরিণ ল্যান্ডিং স্টেশনে পাওয়ার ক্যাবলের পরীক্ষণ সফলভাবে সম্পন্ন
কক্সবাজারে বুধবার সাবমেরিণ ল্যান্ডিং স্টেশনে স্থাপিত ২৪০০ ভোল্টের পাওয়ার ক্যাবলের পরীক্ষণ সফল ভাবে সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ সাবমেরিন প্রকল্প সুত্র জানায়, এ্যালকাটেল কতৃক কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ল্যান্ডিং স্টেশন পর্যন্ত সাবমেরিণ ক্যাবল স্থাপনের কাজও বুধবার সমাপ্ত হয়েছে।
বর্তমানে কক্সবাজারের জিলংজাতে অবস্থিত ল্যান্ডিং স্টেশনে স্থাপনকৃত সরঞ্জামাদির পরীক্ষা চালাচ্ছে জাপানী টেলিকমিউনিকেশন কোম্পানী ফুজিৎসু।
জেনারেটর ও রেকটিফায়ারসহ পাওয়ার স্টেশন, সাবমেরিন লাইন টারমিনেটিং ইকুইপমেন্ট, সিনক্রোনাইজিং ডিজিটাল হায়ারারকি, পাওয়ার ফিডিং ইকুইপমেন্ট বিটিটিবি’র ল্যান্ডিং স্টেশনে স্থাপন করা রয়েছে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মনোয়ার হোসেন জানান, সাবমেরিন লাইন টারমিনেটিং ইকুইপমেন্ট সমুদ্র তলদেশ দিয়ে টেনে নেয়া প্রধান ক্যাবলের সাথে সংযুক্ত হবে।
তিনি আরও জানান, তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ল্যন্ডিং স্টেশন একটি প্রধান প্লাটফর্ম হিসেবে কাজ করবে। শুধু তাই নয় এটি আন্তর্জাতিক সার্কিট, ব্রডব্যান্ড সার্কিট ও তথ্য সম্প্রচারে হাব হিসেবে কাজ করবে।
প্রকল্প পরিচালক জানান, দুটি পর্যায়ে ল্যান্ডিং স্টেশন পরিচালনার জন্য ২৪ কর্মকর্তাকে আগামী মাস থেকে প্রশিক্ষণ দেয়া হবে।
তিনি আরও বলেন, এখন আমাদের পর্যায়ক্রমে সল্প লিংকের মাধ্যমে চট্টগ্রাম, ঢাকা ও দেশের অন্যান্য অংশে সংযোগ স্থাপন করতে হবে।
জিলংজাস্থ বাংলাদেশ সাবমেরিন ক্যাবল প্রকল্পর পরিচালক কবির হোসেন জানান, এই ল্যান্ডিং স্টেশনে দুটি জেনারেটর ও ক্ষমতাসম্পন্ন ব্যাটারির পাশাপাশি উচ্চমানসম্পন্ন পাওয়ার সাপ্লাই নিশ্চিত করা হয়েছে।
ফুজিৎসুর কাছ থেকে বিটিটিবি আগামী অক্টোবরে এই ল্যান্ডিং স্টেশনের দায়িত্বভার বুঝে নিবে বলে কর্মকর্তারা জানান ।
