২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ট্রাজেডি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে: খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, সাভারের স্পেকট্রাম গার্মেন্টসের নয় তলা ভবন ধসে ৭৬ জনের মর্মান্তিক মৃত্যুতে সমগ্র জাতি গভীরভাবে শোকাহত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

তিনি বলেন, নির্মাণগত ত্র“টি ও জাতীয় বিল্ডিং কোড অনুসরণে সংশ্লিষ্ট সকলের অনীহা রয়েছে। তিনি আরও বলেন, সাভার ট্রাজেডি থেকে শিক্ষা গ্রহণ করে সতর্ক হতে হবে।

খাদ্য অধিদপ্তর মিলনায়তনে বৃহস্পতিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম’র (সিডিএমপি) যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সাভার ট্রাজেডি, উদ্ধার তৎপরতা, করনীয় সম্পর্কিত সুপারিশমালা নিয়ে আলোচনা করা হয়।

মন্ত্রী বলেন, বিগত দু দশক ধরে ঢাকা শহরে অপরিকল্পিতভাবে ও নিুমানের নির্মাণ সামগ্রী দিয়ে ত্র“টিপূর্ণ ও ঝুঁকিপূর্ন অসংখ্য ভবন গড়ে উঠেছে। ফলে সাভার ট্রাজেডির মত বহু লোক দু:খজনক ঘটনার শিকার হতে পারে।